সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, কোলে থাকা শিশু অক্ষত

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মায়ের কোলে থাকা অবস্থায় বেঁচে যাওয়া শিশু প্রেরণা কুমিল্লায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে বৈশাখী পাল (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার কোলে থাকা ১৪ মাস বয়সী ছেলে সন্তান প্রেরণা চন্দ্র পাল অক্ষত আছে।ওই দুর্ঘটনায় লেগুনার আরও পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈশাখী পাল জেলার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মানিক চন্দ্র পালের স্ত্রী।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের নামে একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় লেগুনার এক নারী যাত্রী নিহত হয়। আহত হয় আরও পাঁচ যাত্রী। দুর্ঘটনায় নিহত ওই নারীর ১৪ মাস বয়সী শিশুসহ পাঁচজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান,ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে এসেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের