আহমদিয়াদের ‘অমুসলিম’ ঘোষণার দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

আহমদিয়া সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। পাশাপাশি পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য তাদের তিন দিনব্যাপী ইজতেমা বন্ধ ঘোষণারও দাবি জানিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং এর আমির শাহ আহমদ শফীর আহ্বানে চট্টগ্রামে হেফাজতের কার্যালয়ে আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হেফাজতের পক্ষে লিখিত বক্তব্য দেন শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী। লিখিত বক্তব্যে দাবি করা হয়, বিভিন্ন দেশ, আদালত ও প্রতিষ্ঠান আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করেছে। সিরিয়া ১৯৫৭ সালে, মিসর ১৯৫৮ সালে এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ১৯৭৪ সালের ৭ সেপ্টেম্বর তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে। এভাবে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারসহ বহু দেশ তাদের ‘কাফের’ ঘোষণা করেছে।
এতে আরও বলা হয়, ‘দেশের প্রচলিত আইন অনুসারে অন্যান্য ধর্মের অনুসারীরা যতটুকু নাগরিক অধিকার ও ধর্মপালনের স্বাধীনতা ভোগ করে থাকে, আহমদিয়া সম্প্রদায়ও ততটুকু নাগরিক অধিকার ও ধর্মপালনের স্বাধীনতা নিয়ে সংখ্যালঘু হিসেবে বসবাস করুক। তবে তা তাদের নিজস্ব ও স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে হতে হবে, মুসলমান পরিচয়ে নয়।’
সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা নোমান মেখলী, মাওলানা মঈনুদ্দিন রুহী, সদস্য মাওলানা নুরুল ইসলাম, মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আশ্রাফ আলী নিজামপুরী, নাছির উদ্দিন মুনির, সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম