চাটমোহরে পুলিশ-মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধ’, আটক ১

পাবনা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪

পাবনা পাবনার চাটমোহরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লাহ ওরফে জাহিদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক জাহিদ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা পলাশ এ

আটক জাহিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল্লাহ’র ছেলে।

পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা পলাশ জানান, সোমবার সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার আনকুটিয়া তাহেরের মোড় এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ ওরফে জাহিদকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে মাদকের বিষয়ে তথ্য দেয় পুলিশকে। পরে রাত তিনটার দিকে তাকে নিয়ে মথুরাপুর সেন্ট রিটার্স হাইস্কুলের পাশে মাদক উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা সহযোগীরা জাহিদকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে জাহিদ বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২ রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটক আব্দুল্লাহ ওরফে জাহিদ পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল