সিংড়ায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

নাটোর নাটোরের সিংড়ায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোমিন আকন্দ(২৫) উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামের মৃত ইব্রাহিম আকন্দর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার ও পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির সঙ্গে দমকা বাতাস আর বজ্রপাত হতে থাকে। ওই সময় মোমিন ফসলের জমিতে কাজ করছিলেন। সেখান থেকে দ্রুত বাড়ি ফেরার পথে জমির পাশেই বর্জাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বৃষ্টি শেষেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে মাঠে গিয়ে মমিনের মৃতদেহ দেখতে পান।

সুশান্ত কুমার জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও শুকনো খাবার পৌঁছে দেবেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম