নড়াইলকে মাদকমুক্ত জেলা হিসেবে দেখতে চাই: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

নড়াইলে জনতার মাঝে মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্দেশে বলেছেন, ‘আপনারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আমি আপনাদের পাশে আছি। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতেই হবে। সত্যিকার অর্থে নড়াইলকে মাদকমুক্ত জেলা হিসেবে দেখতে চাই।’
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৪টায় লোহাগড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় মাশরাফি আরও বলেন, ‘লোহাগড়া উপজেলার জয়পুর, লোহাগড়া, শালনগর, ইতনা, কোটাকোল ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মধুমতি নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙনের তীব্রতা আর যাতে না বাড়ে সে ব্যাপারে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। নড়াইলকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবো। অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাবো।’ এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সব মানুষের সহযোগিতা কামনা করেন।
এর আগে তিনি শিয়রবর, লোহাগড়া, জয়পুর ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পৌর মেয়র আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান রুনু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের