জয়পুরহাটে ৪টিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত

জয়পুরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ১০ মার্চ ২০১৯, ২৩:০৮

জয়পুরহাটের বিজয়ী প্রার্থীরা

প্রথম ধাপে জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে রবিবার (১০ মার্চ) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।  জেলার পাঁচটি উপজেলার মধ্যে ৪টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ীদের মধ্যে জয়পুরহাট সদর ও পাঁচবিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন– জয়পুরহাট সদরে এসএম সোলায়মান আলী ও পাঁচবিবিতে মুনিরুল শহীদ মণ্ডল। এ দুটি উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ভোট অনুষ্ঠিত হয়।

বাকি তিনটির মধ্যে ক্ষেতলাল উপজেলায় ৩৪ হাজার ২০১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাকিম মণ্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম তালুকদার পেয়েছেন ২২ হাজার ৮৬৩ ভোট। কালাইয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন ৫০ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাসদের তারেকুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৮৭২ ভোট। আক্কেলপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম আকন্দ ২৯ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোকছেদ আলী মণ্ডল পেয়েছেন ২২ হাজার ৮৪২ ভোট।

 

 

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী