মশায় অতিষ্ঠ খুলনাবাসী, কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১৪:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:২৫

মশক নিধনের উদ্যোগ নিয়েছে কেসিসি মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন খুলনা মহানগরবাসী। শুধু রাত বা সন্ধ্যায় নয়, দিনের বেলায়ও মশার যন্ত্রণা থেকে পরিত্রাণ মিলছে না। নগরবাসীর অভিযোগ, মশক নিধনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কার্যকর পদক্ষেপ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থার মধ্যে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে কেসিসি। আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৩০টি ফগার মেশিনের মাধ্যমে ৩০টি ওয়ার্ডে চলবে এ কর্মসূচি।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ‘১৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৯ নং থেকে ২৪ নং ওয়ার্ডে, ২০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ২৫ নং থেকে ৩১নং ওয়ার্ড পর্যন্ত, ২১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৩ নং থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত, ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৭নং থেকে ১২নং ওয়ার্ড পর্যন্ত, ২৪ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১নং থেকে ৬নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে মশক নিধন করা হবে।’  মশক নিধনের উদ্যোগ নিয়েছে কেসিসি

জনউদ্যোগ এনজিও’র খুলনা শাখার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন বলেন, ‘দীর্ঘদিন সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম না থাকায় দিন দিন মশা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ঘরোয়াভাবে মশা নিয়ন্ত্রণের কোনও ফর্মুলাই কাজে আসছে না।’ সোমবার জনউদ্যোগ, খুলনার উদ্যোগে মশা নিধনে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন হয়। এতো গণ্যমান্য নাগরিকরা অংশ নেন।

খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন বলেন, ‘নগরবাসী অসহায়ের মতো মশাদের খাবারে পরিণত হচ্ছে। নগরীর ড্রেনগুলো পলিথিনে আটকে রয়েছে। এসব ড্রেনের কারণে মশা বাড়ছে।’ 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম বলেন, ‘ড্রেনগুলো একদিকে সচল করতে চেষ্টা করছে কেসিসি। অন্যদিকে আবারও আবর্জনা ফেলার জায়গা না পেয়ে রাতের অন্ধকারে ড্রেনে আবর্জনা ফেলছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী।’ 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘কেসিসিকে এই আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের