ভোলায় ৩৩ জেলের একবছর করে কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৭:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:০৭

দণ্ড পাওয়া জেলেরা (ছবি– প্রতিনিধি)

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলার ৩৩ জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা ভোলা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মাছের অভায়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ অন্য কোনও মাছ শিকার করতে না পারে, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ ও কোস্টগার্ডের একটি টিম মেঘনায় অভিযানে নামে। এ দল গতরাত থেকে আজ সকাল পর্যন্ত তুলাতলী, কোড়ারখাল, হেতনার খাল ও ভোলার খাল পয়েন্ট থেকে মেঘনায় মাছ ধরার সময় ৩৩ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে একবছর করে কারাদণ্ড দেন।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল এই দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়াশ্রম ঘোষণা করা হয়েছে। ওই সময়ে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, জাল ফেলা, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম