২২০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ২৩:৫০আপডেট : ২২ মার্চ ২০১৯, ২৩:৫০

২২০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) ভোর রাত ৫টার দিকে উপজেলার কুটি চৌমুহনী এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। 

কসবা-আখাউড়া অঞ্চলের সার্কেল এএসপি আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ট্রাকেই গাঁজা বহন করা হচ্ছিল

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার ওসি আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ কুটি চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাভর্তি ট্রাকটি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, কসবা উপজেলার সীমান্তবর্তী কোনও স্থান থেকে হয়তো গাঁজা পাচারকারীরা ট্রাকে করে রাজধানী ঢাকার দিকে গাঁজা পাচারের চেষ্টা করছিলো। এ ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম