মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১২:৪২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:৪৮

নিহত ছাত্রলীগ নেতা লিমন মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে শহরের আমিরাবাদ এলাকার একটি নির্মাণাধীন দোতলা ভবন থেকে তার  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

নিহত লিমনমাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা বাবুল মজুমদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,  লিমন গতকাল রবিবার রাতে মোবাইলে কল পেয়ে বাসা থেকে বের হয়ে রাতে ঘরে ফেরেনি। সকালে আমিরাবাদ এলাকার লিয়াকত আলী নামে এক ব্যক্তির বাড়ির দোতলা ভবনের অংশে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো  অবস্থায় ঝুলতে দেখতে পায় ওই বাড়ির বাসিন্দারা।

নিহত লিমনের পরিবারের অভিযোগ, হাঁটু গেড়ে বসে থাকার ভঙ্গিতে লিমনের লাশ ঝুলন্ত ছিল। এভাবে কোন মানুষের পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম