শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ২০:০৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:৪৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মাদক ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে হবে।’

রবিবার (৩১ মার্চ) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্নেল আবদুল মালেক একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। ছাত্রছাত্রীদের সবরকম সুযোগ-সুবিধা দিয়েছে। বছরের শুরুতেই সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে।’

প্রসঙ্গত, এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এ একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

মাদ্রাসার সুপারিন্টেন্ড হযরত মাওলানা মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– আইনজীবী সমিতির সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের