মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ নারী আনসার সদস্যের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ২১:২১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২৩:০১
image

উদ্ধার তৎপরতা চলছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে নারী আনসার সদস্য রিতা বেগমের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর দুপুর ২টার দিকে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ ঘটনায় আরও দুজন এখনও নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় মেঘনা নদীর মধ্য চরহোগলা এলাকায় রিতার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়। কোস্টগার্ড লাশটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন প্রিজাইডিং অফিসার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনা শাখার শাখা ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন ও পুলিশের টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) সেলিম মিয়া। নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য সোমবার সকাল থেকে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফয়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা নদীর এক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালান।

গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কিশোরগঞ্জের বালুরঘাট এলাকার একটি কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন শেষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আনসার সদস্যসহ ১৯ জনের একটি দল ট্রলারে চড়ে বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীর চরহোগলা এলাকায় উল্টে যায়। এ সময় ১৬ জন তীরে উঠতে সক্ষম হলেও প্রিজাইডিং অফিসার, একজন পুলিশ কর্মকর্তা ও একজন আনসার সদস্য নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন ২-এর উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করতে ডুবুরি দল সকাল থেকেই ঘটনাস্থলসহ নদীর আশপাশের বিভিন্ন স্থানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ওসি মনিরুজ্জামান জানান, নিখোঁজ তিনজনের মধ্যে নারী আনসার সদস্য রিতা বেগমের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রিজাইডিং অফিসার মো. বোরহান উদ্দিন ও সেলিম মিয়াকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে সকাল সাড়ে ৭টার দিকে যেখানে রিতার লাশ ভেসে উঠেছে। ওই একই স্থান থেকে একটি কালো ব্যাগ থেকে সাব-ইন্সপেক্টর সেলিম মিয়ার আইডি কার্ড ও ওয়্যারলেস সেটের একটি ব্যাটারি ও কাপড়চোপড় উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবে নারী, পুলিশ ও ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী