পাবনায় সুচিত্রা সেনের ৮৮তম জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ০৯:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৮

পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন পালন পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল থেকেই জন্মদিন উপলক্ষে তার নিজ জন্মস্থান পাবনা শহরের গোপালপুরস্থ হেমসাগর লেনে নানা আয়োজন করা হয়।

জন্মদিনে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ তার অগণিত ভক্তরা। এরপর কেক কাটা হয় এবং চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিকালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানায়িকার জীবনের ওপর আলোচনা করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।

পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন পালন আলোচনা সভায় বক্তারা দাবি করেন, পৃথিবীতে মানুষই কীর্তি ও কীর্তিমান। এই মানুষই মানুষের মণিকোঠরে পৌঁছাতে পারে। আবার মানুষের মধ্যে থেকেই বিচ্চ্যুত হতে সময় লাগে না। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন শুধু পাবনার মেয়ে নয়। তার কারণে পুরো বিশ্ব আজ পাবনাকে চেনে, বাংলাদেশকে চেনে। তিনিই সকল শ্রেণিপেশার মানুষের স্বপ্নের নায়িকা হয়ে মনে গেঁথে আছেন এবং থাকবেন। তার স্মৃতি ধরে রাখতে যুগোপযোগি পদক্ষেপ গ্রহণ করে তার কীর্তিকে বেঁচে রাখতে আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন।অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম