ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ

ইবি প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৫:০৭আপডেট : ১৪ মে ২০২৪, ১৫:০৭

বিরল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার ফুল। তিনি তার ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিন ভাইবোনের মধ্যে মেজ তিনি। এ ছাড়াও আরও জানা যায়, কিছুদিন আগে ওই ছাত্রীর বাগদানও হয়েছিল।

এ বিষয়ে ওই ছাত্রীর এক বান্ধবী বলেন, ‘ফুলের এই রোগটি ২০২০ সাল থেকে দেখা দিয়েছিল। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়। কিন্তু গত ছয় মাস আগ থেকে ফুল আবার অসুস্থ হয়ে পড়ে। এই রোজার সময় মধ্যে ফুল অতিরিক্ত অসুস্থ হয়ে যায়। ফুলের প্রতিটা অর্গানে সমস্যা দেখা দেয়। যেমন, কিডনি জটিলতা, হার্টে সমস্যা, কফের সঙ্গে রক্ত আসা ইত্যাদি। তিন বছর ধরে ফুল এই রোগটির সঙ্গে লড়াই করতে করতে আজ বিদায় নিলো।’

বিভাগের সভাপতি ড. সজীব বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিল। তবে আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে এর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্টগার্ল ছিল।’

পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমরা তার জানাজায় অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকালে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওনা দেবো। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের