বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ডুবে ১৪ জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ২১:৪৩আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৬

বঙ্গোপসাগরে ট্রলার (ফাইল ছবি)

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কারণে একসঙ্গে পাঁচটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এই ঘটনায় ১৪ জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মণ্ডল ও স্থানীয় জেলেদের সূত্রে এই তথ্য জানা গেছে।

নিখোঁজদের স্বজনরা জানিয়েছেন, বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। দুপুরের দিকে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগর উত্তাল হয়ে ওঠে। এসময় তীরে ফিরে আসার পথে পাঁচটি নৌকা সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার মালিকরা হলেন টেকনাফ শাহপরীর দ্বীপের মো. জুবাইর, মো. আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ। তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন জেলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত ১৮ জন সাঁতরে কূলে ফিরতে সক্ষম হন। বাকি ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ জুবাইর জানান, ‘মঙ্গলবার ও বুধবার ভোরে আমার একটি নৌকাসহ বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার নৌকাসহ আরও চারটি নৌকা ডুবে যায়। আমরা এখন আমাদের ট্রলারের চেয়ে মাঝিমাল্লাদের উদ্ধারের জন্য বিশেষ চেষ্টা করছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মণ্ডল বলেন, ‘ট্রলারডুবির বিষয়টি শুনেছি। এই ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের