‘দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পোশাক দেওয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী’

নাটোর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৫:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৫:৪১

নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল নাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, ‘সুশৃঙ্খলভাবে শিক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের চিন্তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ কথা বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামানের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির জন্য শিক্ষার কোনও বিকল্প নেই বিষয়টি অনুধাবন করে বর্তমান সরকার শিক্ষা বিস্তারের সব উপাদান সরবরাহ করছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইল ফোনে চলে যাচ্ছে, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে, এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠান উপকরণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা বিস্তারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘দেশের সব শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহী করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিন্ন পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে শিক্ষার্থীদের পোশাক দেওয়ার চিন্তা করছেন।’

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে ১২ কোটি টাকা ব্যয়ে ১০ তলা ভবন, একাডেমিক ভবনকে দুই তলা থেকে চার তলায় রূপান্তর, শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ, ক্ষতিগ্রস্ত ভবনসমূহে সংস্কার, কলেজ চত্বরে ব্যাডমিন্টন মাঠ, বাউন্ডারি ওয়াল, এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক শহীদ মিনার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে ঘোষণা দিয়ে তিনি জানান, ‘শিক্ষার্থীদের দেশের উন্নয়নে এখন শুধু পড়ায় মনোযোগী হতে হবে।’

যেকোনও ধরনের মাদক সেবন থেকে বিরত থাকা এবং সব রকম অপরাধ প্রবণতা থেকে নিজেকে বিরত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। এছাড়া প্রতিষ্ঠানে কোনও প্রকার কোচিং বাণিজ্য এবং প্রাইভেট পড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের ক্লাসে পড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

অবিলম্বে একটি আইসিটি ল্যাব স্থাপন করার ঘোষণা দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করার জন্য তিনি এই ল্যাব স্থাপনের চেষ্টা করছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ, আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা আলী বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা।

 

 

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম