বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

টেকনাফ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১১:৫৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৪:২৯

টেকনাফ টেকনাফের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলেরা হলেন, আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি  ট্রলারে করে চার মাঝি নাফনদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে চড়ে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

এ প্রসঙ্গে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক জানান, নাফনদীতে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান জানান, মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির