হিলিতে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১২:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:২২

গ্রেফতার দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এক আসামিসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, হিলির সাতকুড়ি গ্রামের গোলাপ হোসেনের ছেলে হুমায়ন কবীর (৩৮) এবং দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে বিপ্লব হোসেন (৩৯)।

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল মঙ্গলবার দিবাগত রাতে হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর ও সাতকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হুমায়ুন কবীর ও বিপ্লব হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরা দু’জনেই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম