নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত ২ গরু ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৩০

নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌ-খরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত আটজন গরু ব্যবসায়ীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অপর ছয় জনকে নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার পশ্চিম নোয়াপাড়া গ্রামের সান্টু ফকিরের ছেলে মোহাম্মদ ফকির এবং একই এলাকার মহিউদ্দিনের ছেলে অপর সেলিম আকন্দ।

ওসি দিলীপ কুমার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের আগে দশটি গরু বিক্রির জন্য গুরুদাসপুর উপজেলার আট জন ব্যবসায়ী ভটভটিতে করে নাটোরের দিকে আসছিলেন। মৌ-খরা আহাম্মদপুর আঞ্চলিক সড়কে গাড়িটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মোহাম্মদ ফকির এবং সেলিম আকন্দসহ ৪-৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ ফকির এবং সেলিমকে মৃত ঘোষণা করেন। পরে নিহতদের ময়নাতদন্ত শেষে বুধবার বিকাল চারটার দিকে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী