নারায়ণগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৯:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৮

অভিযুক্ত শিক্ষক নাজমুল (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জে বাড়িরকাজ না করায় স্কুলছাত্রকে বেত্রাঘাতের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ‘চেইঞ্জেস স্কুলে’ ৭ম শ্রেণির ছাত্র সৈকত কুমার পালকে বেত্রাঘাত করেন শিক্ষক নাজমুল। বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করে ইংলিশ মিডিয়াম স্কুলটির কর্তৃপক্ষ।  

স্কুল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চাঁদমারী ক্যাম্পাসে আইসিটি বিষয়ের হোমওয়ার্ক করে না আনায় সৈকত কুমার পালকে ৭৩টি বেত্রাঘাত করেন শিক্ষক নাজমুল। পরে আহত শিক্ষার্থীকে শহরের  খানপুর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক জিএম ফারুক বলেন, ‘আমাদের স্কুলে বাচ্চাদের গায়ে হাত তোলা নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের