অসুস্থ হয়ে পড়েন লুৎফুজ্জামান বাবর, চিকিৎসা শেষে ফের কারাগারে

সিলেট প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১২:১১আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৩:৪০

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগারে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন।

ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, চিকিৎসা শেষে বেলা সোয়া ১২টার দিকে বাবরকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, ‘কারাগারে লুৎফুজ্জামান বাবর কিছুটা অসুস্থতা অনুভব করার কথা জানান। এর পরই দ্রুত তাকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তির প্রয়োজন হয়নি।’

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আসার খবর পেয়ে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান