মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১৪:৪১আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৪৫

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশন বিক্রির দায়ে সুমন খান (৩০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মুকুল খানের ছেলে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত রয়েছে সুমন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্ব পাশে নারাঙ্গাই এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আবুল কালাম আজাদের বাড়ির ভাড়াটিয়া।

তিনি আরও জানান, ২৬ পিস মাদকজাতীয় ইনজেকশনসহ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক