জাল ইউএস ডলারসহ নীলফামারীতে প্রতারক আটক

নীলফামারী প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ২৩:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

আটক নজরুল ইসলাম নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে জাল ইউএস ডলারসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ভোরে তাকে আটক করে নীলফামারী র‌্যাব-১৩। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তি ওই গ্রামের অলিয়ার রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৯)। এ সময় তার কাছ থেকে আসল ১১ ডলারসহ এক হাজার ৬৬৪ জাল ডলার উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা জানান, আটককৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল ডলারের ব্যবসা করে প্রতারণা করে আসছিল। সে লোকজনদের প্রথমে আসল ডলার দেখিয়ে লোভে ফেলে এবং ডলার বিক্রির সময় কৌশলে জাল ডলার দিয়ে প্রতারিত করে।

ক্রেতা সেজে টাকা লেন-দেনের সময় জাল ডলারসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ক্যাম্পের ডিএডি তাপস চক্রবর্তী বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।

ওসি মফিজ উদ্দিন শেখ জানান, আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম