খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১৮:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:১৭

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

খাগড়াছড়ির মহালছড়িতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাঙামাটির কাপ্তাইয়ের লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আলম এই তথ্য নিশ্চিত করেন ।

গ্রেফতার খোরশেদ আলম মহালছড়ি উপজেলার নতুনপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, এক মাস আগে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নিয়ে ছয় বছরের শিশুর ওপর যৌন নির্যাতন চালায় খোরশেদ আলম। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ফেলে রেখে সে পালিয়ে যায়। শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে খোরশেদকে গ্রেফতার করে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। গ্রেফতার খোরশেদ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান