ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি হয়নি: আমু

বরগুনা প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৮:১৪আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:২২

বরগুনায় আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেছেন, ‘বিগত বছরগুলোতে ছোটখাটো বন্যায় দেশ ক্ষতিগ্রস্ত হলেও গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আগাম প্রস্তুতি থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পূর্ব প্রস্তুতি থাকায় ফণীর আঘাতেও ক্ষতিগ্রস্ত হননি আমাদের উপকূলবাসী।’

সোমবার (৬ মে) বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের সময় স্থানীয় চরদুয়ানী এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় আমু আরও বলেন, ‘আজকে যারা সমালোচনা করেন, ১৯৯১ সালে যারা ক্ষমতায় ছিলেন, তখন একটা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় হয়েছিল। শুধু চট্টগ্রামেই বহু লোক মারা গিয়েছিল। সেই লোকদের দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তখন পত্রিকায় ছাপা হয়েছিল শেয়াল কুকুরে লাশ ছিড়ে খাচ্ছে, সমুদ্রে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছিল সেই তৎকালীন সরকারের অব্যবস্থাপনা। তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বলেছিলেন, যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায়নি। এই হল সেই সময়ের বিএনপির অবস্থা।’

পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, বরগুনা-১ আসনের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন, ৩১৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানি চিনু প্রমুখ।

এসময় পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের একই পরিবারের নিহত দুইজনের স্বজনদের ২০ টাজার টাকার দুইটি চেক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের