ভোলা পৌরসভার সব কার্যক্রম বন্ধ ঘোষণা কর্মচারীদের

ভোলা প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৫:২৮আপডেট : ১০ মে ২০১৯, ১৫:৩৭

ভোলা পৌরসভা
ভোলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশন পৌরসভার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (৯ মে) থেকে পৌরসভার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।

ভোলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পৌরসভা পরিদর্শনকালে পৌরসভার ভাবমূর্তি বিনষ্ট করা, পৌর প্রশাসন পরিচালনায় কতিপয় কাউন্সিলরের অযাচিত হস্তক্ষেপ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাদাচরণের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ মে) থেকে  পৌরসভার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু পবিত্র রমজান মাসের কারণে মেয়রের অনুরোধে পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত খাকবে।

এব্যাপারে জানতে ভোলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি মীর আলাউদ্দিন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার অনুরোধে ভোলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন পৌরবাসীর জরুরি পানি সরবরাহ চালু রেখেছে। তিনি জানান পৌর কাউন্সিলরদের পৌর কর্মকর্তা কর্মচারীদের কাজে হস্তক্ষেপ করার কোনও ক্ষমতা নেই। তিনি এ সমস্যা সমাধানে আগামীকাল শনিবার ভোলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবেন। তিনি আরও জানান, এরমধ্যে যদি পৌরসভার কোনও কর্মকর্তা কর্মচারীকে বদলী করা হয় তাহলে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে গণপদত্যাগ করবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম