রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৭:৫৬আপডেট : ১০ মে ২০১৯, ১৮:০৫

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহর ছমু মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়ক সংলগ্ন ছমু মার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতির সময় র‌্যাব-১ অভিযান চালায়। এসময় দুটি চাপাতি, তিনটি ছুরি ও তিনটি মোবাইলসহ ডাকাত দলের সক্রিয় সদস্য স্থানীয় মধুখালী এলাকার তোফাজ্জলের ছেলে মো সাইফুল ইসলাম (২৭), মৃত মজিবুরের ছেলে বেলায়েত হোসেন (২২), জাঙ্গীর এলাকার আবুল হোসেনের ছেলে মো. মাহাবুর রহমান (২৬) ও সুরিয়াবো এলাকার সুলতানের ছেলে ওবায়দুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে বিভিন্নস্থানে বেড়াতে আসা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে লুট করতো। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী