গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ কোম্পানির কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৯:৫১আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫২

বিদ্যুৎস্পৃষ্ট গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৪০) নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন। রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দ দবল গ্রামের শুক্কুর আলীর ছেলে। সোমবার (১৩ মে) সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান,কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকার তিনতলা ভবনের বাসায় ভাড়া থাকেন আব্দুর রহিম। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানির কালীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন। সোমবার সকালে ছেলের ভেজা কাপড় বাসার বারান্দায় শুকাতে দেন রহিমের স্ত্রী। এ সময় বাতাসে কাপড় পাশের একটি দোকানের বিদ্যুতের তারের উপর পড়ে। রহিম ওই কাপড় লোহার রড দিয়ে তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী