পঞ্চগড় সীমান্তে বিজিবি ও গ্রামবাসীকে লক্ষ্য করে বিএসএফের গুলি

পঞ্চগড় প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৯:২৬আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৩১

পঞ্চগড় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।  এতে বিজিবি সদস্যরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় ওই এলাকার মণ্ডলপাড়া গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনার পর বিজিবির পতাকা বৈঠকের আহ্বানেও বিএসএফ সাড়া দেয়নি।  

সোমবার (১৩ মে) দিনগত মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তের ৪২৯ মেইন পিলারের ৩ সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় গরু চোরাচালানের খবর পেয়ে ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে অবস্থান নেন। গভীর রাতে ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অমৃকানগর বিওপির সদস্যরা ওই সীমান্তে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। বিএসএফের আকস্মিক এই গুলিবর্ষণে বিজিবির টহলরত সদস্যরা অল্পের জন্য রক্ষা পান। সে সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে গুলিবর্ষণ বন্ধের জন্য অনুরোধ করা হয়। বিএসএফ তাতে কর্ণপাত না করে গুলিবর্ষণ করতে থাকে। বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় ভারতীয় কাঁটাতারের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিক ও একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের