বিএম কলেজের ছাত্রী হত্যা মামলায় মডেলের শিক্ষক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৮:২১আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:২৬

বরিশাল

সরকারি বিএম কলেজের বাণিজ্য বিভাগের মাস্টার্স ছাত্রী মিলি ইসলাম হত্যা মামলার আসামি পুলিন চন্দ্র সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

বৃহস্পতিবার (১৬ মে) এয়ারপোর্ট থানার ওসি এস এম মাহাবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার (১৫ মে) রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ বরগুনা থেকে পুলিনকে গ্রেফতার করে বরিশালে নিয়ে আসে। দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।  এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মিলি ইসলামের বড় বোন নুরুন্নেছা নুপুরের বড় মেয়েকে প্রাইভেট পড়াতেন পুলিন সরকার। এক পর্যায়ে  মিলির সঙ্গে সম্পর্ক হয় তার তার। ২ মে কাশীপুর ফিশারী রোডে বাসা ভাড়া নেন তিনি। সেখানে মিলিকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে করে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। ৩ মে পুলিশ মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করে। সেসময় বাসার দরজা খোলা ছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের