চিনি, ডালডা ও চিটাগুড় মিশিয়ে গুড় তৈরির দায়ে কুষ্টিয়ার খোকসার একটি গুড়ের কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার মাতৃভাণ্ডার নামের দোজালী গুড়ের কারখানায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, খোকসা উপজেলার মাতৃভাণ্ডার নামের দোজালী গুড়ের কারখানার মালিক নিত্য গোপাল বিশ্বাসকে দুই লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ক্যামিকাল, চিনি, ডালডা ও চিটাগুড় মিশিয়ে অপরিষ্কার পরিবেশে গুড় তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয়।







