জামালপুরে ধান মাড়াই মেশিনে চুল আটকে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৮:৩৬আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:২৬

জামালপুরে ধান মাড়াই মেশিনে চুল আটকে বৃদ্ধার মৃত্যু

জামালপুর সদর উপজেলায় ইঞ্জিনচালিত ধান মাড়াইয়ের মেশিনে চুল আটকে সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৬০) ওই গ্রামের মো. আবদুল হাজির স্ত্রী।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, শনিবার আমিননগর গ্রামের মো. আবদুল হাজির বাড়িতে ধান মাড়াইয়ের কাজের জন্য শ্যালো ইঞ্জিনচালিত ধান মাড়াই মেশিন ভাড়া নেওয়া হয়। দুপুরে ধান মাড়াইয়ের কাজ চলার সময় মো. আবদুল হাজির স্ত্রী সুফিয়া বেগম মাড়াই মেশিনের কাছ থেকে ধানের আঁটি সরাতে গেলে মেশিনের সঙ্গে তার চুল আটকে যায়। এ সময় মেশিনের টানে সুফিয়া বেগমের মাথার খুলি উঠে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী