মানিকগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৮:৫৭আপডেট : ২০ মে ২০১৯, ১৯:০৫

মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরের জয়রা এলাকা থেকে শহিদুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) বিকাল সোয়া ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সদস্য শহিদুর রহমান ঢাকা জেলার ধামরাইয়ের রাজাপুর কহেলা এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। শহিদুর মানিকগঞ্জ কোর্টে পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সকালে কর্মস্থলে যোগদান না করায় মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। এতেও তার কোনও সাড়া না পাওয়ায় জয়রা এলাকায় কবিরের ভাড়া করা বাসায় খোঁজ নেওয়া হয়। ভেতর থেকে শহিদুর রহমানের কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে ঘরের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত পুলিশ সদস্যের শ্যালক এনামুল হক জানান, সংসার জীবনে এক কন্যা সন্তানের জনক শহিদুর। শহিদের স্ত্রী গর্ভবতী থাকায় তিনি ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বাবার বাড়িতে ছিলেন। আর শহিদুর রহমান জয়রা এলাকার ওই ভাড়া বাড়িতে থেকে মানিকগঞ্জে কর্মরত ছিলেন। মোবাইল ফোনে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনও কিছু জানাতে পারেননি তারা কেউ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম