প্রধানমন্ত্রী ও পিবিআইকে নুসরাতের মায়ের ধন্যবাদ

রফিকুল ইসলাম, ফেনী
২৯ মে ২০১৯, ১৯:১৬আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:৪৪

নুসরাতের মা শিরিন আক্তার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিটে অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করার দাবি করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। বুধবার (২৯ মে) নুসরাত হত্যা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিলের বিষয় জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনের কাছে একথা বলেন। সব ধরনের সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে দ্রুত নুসরাত হত্যা মামলার আসামিদের ধরার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিও ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুসরাতের মা শিরিন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণে নুসরাত হত্যা মামলার সব আসামিকে পিবিআই দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পেরেছে। আমাদের পরিবারকেও প্রধানমন্ত্রী অনেক সহায়তা করেছেন। রমজানের পবিত্র মাসে প্রধানমন্ত্রীর জন্য মন থেকে আমি ও আমার পরিবার দোয়া করি। প্রধানমন্ত্রী নুসরাতকে তার মেয়ের স্থানে স্থান দিয়ে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।’

পিবিআই’কে ধন্যবাদ জানিয়ে নুসরাতের মা বলেন, ‘পিবিআই কর্মকর্তারা নুসরাতকে বোনের মতো ভেবে নিরসলভাবে কাজ করেছেন। কম সময়ের মধ্যে জড়িত সব আসামিকে গ্রেফতার করে নজির সৃষ্টি করেছেন।’

কোনও ধরনের হুমকি কিংবা চাপ আছে কিনা জানতে চাইলে নুসরাতের মা শিরিন আক্তার বলেন, ‘প্রকাশ্যে কোনও হুমকি না দিলেও ভিন্নভাবে অনেক ধরনের হুমকি আসে। তবে আমরা এটাকে আমলে নেই না। যেখানে প্রধানমন্ত্রী সব দায়িত্ব নিয়েছেন সেখানে আমরা ভয় পাই না।’

আজ বুধবার (২৯ মে) দুপুর সোয়া ২টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলাসহ ১৬ জনকে অভিযুক্ত করে নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম। অন্য অভিযুক্তরা হলেন, নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে নুসরাতের হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত। এ ঘটনায় নুসরাতের ভাই মামলা করেন। ১০ এপ্রিল ওই মামলার তদন্তভার পায় পিবিআই।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া ৯২ সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন- 

নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট


পিবিআই’র গ্রাফিক্সে নুসরাত হত্যা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী