পোড়াদহ কাপড়ের হাটে পুলিশের বাড়তি নিরাপত্তা

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১৬:৫০আপডেট : ৩১ মে ২০১৯, ২১:৩৫

দোকানগুলো সারাদিনই ক্রেতার ভিড় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার।আসন্ন ঈদকে সামনে রেখে বেচাকেনা জমে উঠেছে এই হাটে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এই হাটে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কাপড়হাটের নিরাপত্তা প্রসঙ্গে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) ফারজানা শরীফ বলেন, ‘পোড়াদহ হাটে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সেইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।’

তিনি জানান, ঈদ উপলক্ষে নারী পুলিশ সদস্যসহ দশজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন নিরাপত্তায়। এখানে পকেটমার হওয়ার ব্যাপারে  অভিযোগ ছিল ব্যবসায়ীদের। এজন্য হাট এলাকা ১৬টি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রয়েছে। আগামীতে সিসি ক্যামেরা আরও বাড়ানো হবে।’

এখানকার সেতু গার্মেন্টসের মালিক আমজাদ হোসেন বলেন, ‘হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো হাওয়ায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন।’

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলোয় বেচাকেনা চলে। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এই কাপড়ের হাট বসে থাকে। এই হাটে প্রায় দুই হাজারটি দোকান বসে। পোড়াদহ কাপড়ের হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে কেনাকাটা করে নিয়ে যায়।

ঈদ উপলক্ষে এখানে গভীর রাত পর্যন্ত এখানে চলছে বেচাকেনা। শুধু পাইকারি নয়, এখানে খুচরাও বিক্রি করা হয়ে থাকে। কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষরাও এখানে কেনাকাটা করতে আসেন পছন্দের পোশাক। দামেও সাশ্রয়ী হাওয়ায় সবাই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে চলে আসেন পোড়াদহে। পাইকারি বাজার হওয়ায় আশপাশের জেলার ব্যবসায়ীরাও এখানে আসেন পোশাক কিনতে।

এখানে পাওয়া যায়– গজ-কাপড়, থান-কাপড়, পাঞ্জাবির কাপড়, থ্রিপিস, শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোর্ট, প্যান্ট ও শার্টের পিস, লুঙ্গি, রেডিমেট পোশাক। ঈদ যতোই ঘনিয়ে আসছে কাপড়ের হাটে ততোই বেচাকেনা বাড়ছে।

পোড়াদহ কাপড়হাট পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো.মুনি খাঁ বলেন, ‘পোড়াদহ ঈদের বাজার জমে উঠেছে। এবার বিক্রিও বেশ ভালো। আশা করি, ঈদের শেষ কয়েক দিন বিক্রি আরও বাড়বে।’

স্থানীয় পোড়াদহ ভরসা বস্ত্রালয়ের মালিক মাহমুদা খানম রত্না বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার মানুষের ভিড় একটু বেশি। আর বেচা-বিক্রিও হচ্ছে ভালো। এবার ঢাকায় মসলিন, মিরপুরের কাতান, গাউনের অনেক চাহিদা। এখানে গাউন আড়াই হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত এবং ঢাকাই মসলিন শাড়ি বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত। এছাড়াও মিরপুরী কাতান শাড়ি সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী