ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

টাঙ্গাইল প্রতিনিধি
০১ জুন ২০১৯, ০৯:১১আপডেট : ০১ জুন ২০১৯, ০৯:১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা ঈদযত্রায় অন্যান্যবার যেমন দেখা যায়, যানবাহনের তেমন কোনও চাপ নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। বরং অন্য যে কোনও দিনের মতোই স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। সকালের দিকে মহাসড়ক ছিল প্রায় ফাঁকা। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাচ্ছেন।

শনিবার (১ জুন) সকালে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। সোমবার একদিন কর্মদিবস বাকি থাকলেও বৃহস্পতিবার থেকেই বাড়ি যেতে শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ। তবে রাস্তায় এর কোনও প্রভাব পড়েনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এ রুটে যাতায়াতরত ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল শুক্রবার (৩১ মে) সকাল ৬টা থেকে আজ শনিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত এ সড়কে ২৫ হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ১৬হাজার ৮শ’ টাকা।’

আরও পড়ুন- ট্রেনে ভিড়, যাত্রী কম বাসে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত