ঈদকে সামনে রেখে সুন্দরবনে রেড অ্যালার্ট

বাগেরহাট প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৭:৫০আপডেট : ০২ জুন ২০১৯, ১৮:৩৩

সুন্দরবন আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষা এবং ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড অ্যালার্ট ঈদের সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। এছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান রবিবার (২ জুন) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সংরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। এই বনে সুন্দরী, গেওয়া, গরান, পশুরসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদসহ রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরাসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী এবং সরীসৃপ, ৮ প্রজাতির উভচরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। নদীতে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির কুমির। মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত সুন্দরবনের নদ-নদী ও খালে রয়েছে রুপালি ইলিশ, বিভিন্ন প্রজাতির চিংড়িসহ মিঠা ও লবণ পানির ৪০০ প্রজাতির মাছ। এসবের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সুন্দরবনে চোরা শিকারি প্রবেশ, বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম