সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাভার প্রতিনিধি
১২ জুন ২০১৯, ০৬:৫৭ আপডেট : ১২ জুন ২০১৯, ০৭:০০

সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন বাজারে মঙ্গলবার বিকেলে সুরুজ্জামান বকুল নামে এক ব্যক্তি তার স্ত্রী নাজমা বেগমকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে। এ অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। নিহত নাজমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা মহল্লায়। তিনি আকরান বাজারে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নাজমা তার গ্রামের বাড়ির জমি তিন মেয়ের নামে লিখে দিতে চাচ্ছিলেন। এতে তার স্বামী একাধিকবার বাধা দেয়। এ নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুরুজ্জামান কুড়াল দিয়ে নাজমাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরুজ্জামানকে আটক করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত