সুবর্ণচরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৬:৩৬ আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:২৪

বজ্রাঘাত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সমিতির চর এলাকায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মোতালেব (৪৫)। শনিবার (১৫ জুন) বেলা ২টার দিকে তিনি মারা যান।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মোতালেব মোহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ডের সমিতির চর এলাকার চর আকরাম উদ্দিন গ্রামে তার বাড়ির পাশে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ও তার একটি গরু মারা যায়।

চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, সমিতির চর এলাকার চর আকরাম উদ্দিন গ্রামে বজ্রাঘাতে মো. মোতালেব নামে একজন কৃষক ও একটি গরু মারা গেছে।

মোতালেব উপজেলার ৬ নম্বর চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত মো. ইদ্রিছের ছেলে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার প্রত্যাবর্তন: ফিরবেন, কিন্তু কীভাবে?
শেখ হাসিনার প্রত্যাবর্তন: ফিরবেন, কিন্তু কীভাবে?
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র