মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২৩:৪৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:৪৬

মামলা চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া এলাকায় দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ জুন) মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় আটক পাঁচ আসামিকে ওইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দীন বাংলা ট্রিবিউন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত হলেন– মৃত মুন্নাফ দিদারের ছেলে ফরিদুল ইসলাম দিদার (৫০), ইদ্রিস দিদার (৩২), রাজু দিদার (৩৫), আবুল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৪৮) ও আবদুল আলিম (৩৫)। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত পাঁচজন ছাড়াও এ মামলায় হারুনুর রশিদ ওরফে ইংরেজ (৪৫), হারুন গাজী (২২), কবির ঢালী (৪৫), সায়েম ঢালী (২৩), ফয়সাল গাজী (১৯), মাসুদ রহমান (৩০), রাশেদ (৩৩), মো. ইয়াছিনের (২৬) নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটায় দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টায় খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী