বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন

বরিশাল প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১০:১৫আপডেট : ০৮ মে ২০২৪, ১০:১৫

সকাল ৮টা থেকে সারা দেশের ১৩৯টি উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা। সকাল থেকেই প্রতিকূল আবহাওয়াতেও কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৬৮টি কেন্দ্রে ভোটার রয়েছেন এক লাখ ৯৫ হাজার।

বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১১৩টি কেন্দ্রে ভোটার রয়েছেন দুই লাখ ৯৫ হাজার।  

সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের ভিড়। বরিশাল সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। সময় যত গড়িয়েছে ভোটারের লাইন তত দীর্ঘ হয়েছে। একই অবস্থা বিরাজ করছে বরিশাল সদরের সবগুলো কেন্দ্রে।

এদিকে, বাকেরগঞ্জ উপজেলার ১১৩টি কেন্দ্র ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন