ময়মনসিংহে সাংস্কৃতিক বলয় তৈরি করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ২৩:৪৬আপডেট : ১৬ জুন ২০১৯, ০০:০৫

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ‘মাস্টারপ্ল্যানের মাধ্যমে এই সরকারের আমলেই ময়মনসিংহে সাংস্কৃতিক বলয় তৈরি করা হবে। শিল্পাচার্য্য জয়নুল আবেদিন সংগ্রহশালাকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক বলয় গড়ে উঠবে।’ বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। শনিবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংস্কৃতিক বলয় প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘এই সাংস্কৃতিক বলয়ে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড মিলিত হবে। এখানে অডিটোরিয়াম, গ্যালারি, আবাসিক ব্যবস্থাপনাসহ সিনে কমপ্লেক্স থাকবে।’

কেএম খালিদ বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কবি-সাহিত্যিকসহ বরেণ্য ব্যক্তিদের নামে যেসব স্থাপনা আছে সবগুলোরই উন্নয়নে কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তাগাছার গারো সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

পরে মন্ত্রী ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত সঙ্গীতশিল্পী ওরিন নাশিদ হৃদির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের