বিদেশ ফেরত নারীকে বাসে ধর্ষণচেষ্টা, চালক ও হেলপার ৩ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৫:১০আপডেট : ১৬ জুন ২০১৯, ১৫:১৩

গ্রেফতার

 

মানিকগঞ্জের ঘিওরে জর্ডান ফেরত নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় বাসের চালক ও হেলপারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান।

রবিবার (১৭ জুন) জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ নম্বর আদালতে তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, জর্ডান থেকে ওই নারী শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন।  সেখান থেকে বাসে করে তিনি মানিকগঞ্জে যান  এবং স্বপ্ন পরিবহনের একটি বাসে ঘিওরের উদ্দেশে রওনা দেন। ওই বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগ কৌশলে অন্যান্য যাত্রীদেরকে পথের বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। পরে ঘিওরে পয়লা এলাকায় আসার পর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে তারা।  বিদেশ ফেরত এই নারী তখন কৌশলে বাস থেকে লাফ দেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ রাতে অভিযান চালিয়ে  বাসটিসহ চালক ও হেলপারকে আটক করে।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি