স্কুলছাত্র হত্যার বিচার দাবি, মহাসড়কে লুটিয়ে কাঁদলেন স্বজনরা

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:০৩

স্কুলছাত্র হত্যার বিচার দাবি, মহাসড়কে লুটিয়ে কাঁদলেন বাবা-মা ও দাদা-দাদি স্কুলছাত্র ইস্রাফিল হাওলাদার নয়ন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় নয়নের বাবা-মা ও দাদা-দাদি সড়কে লুটিয়ে পড়ে বিচারের দাবিতে কাঁদতে থাকেন।

নয়ন উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। মামলা তুলে নিতে তিন লাখ টাকা সমঝোতায় রাজি না হওয়ায় মামলার বাদী নয়নের বাবা সোবাহানের পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। 

সোমবার সকাল সোয়া ১০টা থেকে বামরাইল বাসস্টান্ডে মহাসড়কের পাশে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আন্দোলনরতরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এসময় দুই প্রান্তে বহু যানবাহন আটকা পড়ে। বেলা ১২টায় পুলিশ গিয়ে হত্যাকারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষুব্ধরা জানান, গত ২৭ এপ্রিল স্কুলছাত্র নয়নকে অপহরণ করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। ওই রাতেই অপহরণকারীরা তার মুক্তির জন্য মোটা অংকের মুক্তিপণ দাবি করে। ২৮ এপ্রিল পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী সংলগ্ন সুগন্ধা নদী থেকে নয়নের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সন্দেহভাজন ভরসাকাঠী গ্রামের আতিক এবং মুমিন নামে দুই জনকে আটক করে।

রাস্তা অবরোধকারীরা আরও অভিযোগ করেন, আতিককে ওই মামলার সন্দেহজনক আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। মুমিন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ছেলে হওয়ায় প্রভাবিত হয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। ঈদের দুই দিন আগে গত ৩ জুন অভিযুক্ত মুমিনের বাবাসহ তার সহযোগীরা সোবাহানকে অপহরণ করে মামলা তুলে নেওয়ার জন্য তিন লাখ টাকায় সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু সোবাহান রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করে পা ভেঙে দেয়।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, নয়ন হত্যা মামলা দায়ের হয়েছে বাবুগঞ্জ থানায়। তিনি বাবুগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে নয়ন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের