নারায়ণগঞ্জে ডকইয়ার্ডসহ ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৮:০০আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:০৪

উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদীতে সোমবার (১৭ জুন) দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিআইডাব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বক্তাবলী এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মাহাদী ডকইয়ার্ড, বিসমিল্লাহ ডকইয়ার্ড ও পিংকী ডকইয়ার্ড নামের তিনটি ডকইয়ার্ডের আংশিক, ১২টি ইটভাটার বাঁশের পাইলিং, একটি তেলের পাম্পের বাঁশের পাইলিং, দুইটি পাকা ভবন, ছয়টি ইটভাটার মাটির স্তূপসহ প্রায় ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, নদী দখল করে মাটি ভরাট করায় তৈয়ব আলী নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নদীর সীমানার ভেতরে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করে নদী দখল করা প্রায় দুই একর জমি দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি