রূপপুর গ্রিন সিটিতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৯:৫৭আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:২৯

পাবনা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে সোমবার (১৭ জুন) দুপুরে হিট স্ট্রোকে হযরত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হযরত আলী নাটোরের দয়রামপুর এলাকার মৃত আক্তার আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়,  সোমবার দুপুরে হযরত গ্রীনসিটি আবাসন প্রকল্পের ২০ তলা আবাসিক ভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম জানান, অতিরিক্ত গরমের কারণে তার হিট স্ট্রোক হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম