ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুপুরের পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি:
১৯ জুন ২০১৯, ২১:৫৩আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:৫৪

ঝালকাঠি

ঝালকাঠি জেলা বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের আভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের পদ স্থগিত করেছে কেন্দ্র।

বুধবার (১৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, ‘বিগত ১৬ এপ্রিল ২০১৯ তারিখে জেলা বিএনপির সাধারণ সভা শেষে হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ বিষয়ে কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আপনার জবাব পাওয়ার পর দল আপনার পদ পরবর্তী নির্দেশ না দেওয়া র্পযন্ত স্থগিত করেছে।’

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই চিঠির আদেশ কার্যকর হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এখন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে কেন্দ্র থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।

পদ স্থগিতের বিষয় জানতে চাইলে মনিরুল ইসলাম নুপুর বলেন, ‘যারা আন্দোলন সংগ্রামে বিশ্বাসী না, সেই মহলটি চক্রান্ত করে ও কেন্দ্রে তদবির করে এ কাজ করিয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে