জামালপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ০০:২৬আপডেট : ২৪ জুন ২০১৯, ০৩:৪৮

ট্রেনে কাটা

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের পূর্বপাড় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আব্দুর রহমান (৩৫)। তিনি নরুন্দি ইউনিয়নের বিলপাড়া হাজিপাড়া গ্রামের মো. অবুলা মিয়ার ছেলে।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রবিবার দুপুরে আব্দুর রহমান মোটরসাইকেল নিয়ে নরুন্দি রেল স্টেশনের কাছেই পূর্বপাড় রেলওয়ে লেভেল ক্রসিং পাড় হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। 

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি