মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৭:৫৯আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:৩৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। এদের প্রত্যেকেই কারাগারে অন্তত ২০ বছর কারাদণ্ড ভোগ করেছেন। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) প্রিজনস জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ২০ বছর সাজা ভোগকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

‘টুয়েন্টি ইয়ারস রুল’ অনুযায়ী, যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং রেয়াতসহ অন্তত ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির ক্ষমার অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সুযোগ থাকে।

কারা সূত্রে জানা যায়, এই বন্দিরা শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ রাখার পরই নিয়ম অনুযায়ী মুক্তি পেলেন। এই পদক্ষেপকে মানবিকতা ও পুনর্বাসনের নীতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দীর্ঘমেয়াদি বন্দিজীবন শেষে সংশোধিত বন্দিদের মুক্তি সামাজিক পুনঃসম্পৃক্তির সুযোগ সৃষ্টি করে। এছাড়া, কারাগারের অতিরিক্ত চাপ কমাতেও এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।

 

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম