মধ্যপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৮:৩৮আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:১০

দিনাজপুর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির বাজার এলাকায় ফুলবাড়ী-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০) ও তার ছেলে শাবনুর রহমান (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাবা-ছেলে মোটরসাইকেলে রংপুরে যাচ্ছিলেন। মধ্যপাড়া বাজার এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া রেখা এন্টারপ্রাইজের একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় শাবনুরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম